নামাজের অভ্যাস, নিজের গতিতেa gentle prayer companion

একটা নামাজ
দিয়ে শুরু।
বাকিটা ধীরে ধীরে।
Start with
one prayer.
Grow from there.

নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেছ, কিন্তু মাঝে মাঝে বাদ পড়ে যায়? আবার শুরু করতে চাও, তবে কোনো চাপ ছাড়া? DeenStep তোমার জন্যই। নামাজ পড়ে অ্যাপে শুধু একটা ট্যাপ দাও। কোন নামাজ ঠিকমতো হচ্ছে আর কোনটায় সমস্যা হচ্ছে, অ্যাপ সেটা বুঝে তোমাকে সাহায্য করে। সাথে প্রতিদিন ছোট্ট একটা জিনিস শেখায়। For anyone who has tried to pray regularly, slipped, and wants a kinder way back. Tap a bead when you pray. DeenStep notices what's working, helps gently with what isn't, and teaches you one small thing a day.

একদম ফ্রি, কোনো অ্যাড নেই। অ্যাকাউন্ট খোলার দরকার নেই। অ্যান্ড্রয়েড ৮.০ বা তার বেশি · APK ফাইল, সাইজ ৬.৭ MB। এখনো প্লে স্টোরে আসেনি। Free, with no ads. No account needed. Android 8.0+ · a 6.7 MB direct APK, not on Google Play yet.

ইন্টারনেট ছাড়াই চলেWorks offline বাংলা + English শুধু সহীহ ও হাসান হাদীসOnly sahih & hasan hadith তোমার তথ্য তোমার ফোনেই থাকেYour data stays on your phone
৮৪84

আয়াত, হাদীস আর দোয়া আছে অ্যাপে। প্রতিটা মূল সোর্স থেকে হুবহু নেওয়া, সাথে পুরো রেফারেন্স।Ayat, hadith and du'as, each copied word for word from its source with the full reference.

০0

অ্যাড, ট্র্যাকার বা অ্যানালিটিক্স। অ্যাপে এর একটাও নেই।Ads, trackers or analytics SDKs. None, on purpose.

১২,২২৭12,227

মসজিদের তথ্য অ্যাপের ভেতরেই আছে, তাই নেট ছাড়াও কাছের মসজিদ খুঁজে পাবে।Mosques built into the app, so the nearest one shows up even without internet.

৬.৭ MB6.7 MB

পুরো অ্যাপের সাইজ মাত্র এটুকু। পুরোনো ফোনেও ভালো চলে, ডেটাও কম লাগে।The whole download. Easy on older phones and small data packs.

কেন DeenStepThe idea

অন্য অ্যাপগুলো প্রথম দিনেই পাঁচ ওয়াক্ত চায়। আমরা শুরু করি একটা দিয়ে।Most apps ask for all five prayers on day one. We ask for one.

প্রথম সপ্তাহে পাঁচটা অ্যালার্ম আর স্ট্রিক দেখতে ভালোই লাগে। তারপর একদিন ফজর মিস হয়, স্ট্রিক আবার শূন্য, আর অ্যাপ খুললেই মনে হয় পরীক্ষার রেজাল্ট দেখছি। তাই DeenStep আস্তে আস্তে এগোয়, কারণ এভাবেই অভ্যাসটা টিকে থাকে।Five alarms and a streak counter feel great for about a week. Then one Fajr slips, the streak drops to zero, and opening the app starts to feel like checking a report card. DeenStep takes the slower road, because that's the one that lasts.

  1. একটা মূল নামাজ বেছে নাওPick your anchor

    এমন একটা নামাজ, যেটা তুমি নিয়মিত পড়তে পারবে বলে মনে হয়। অ্যাপ তোমার রুটিন দেখে একটা সাজেস্ট করে। অনেক সময় সেটা মাগরিব হয়, কারণ ওই সময় বেশিরভাগ মানুষ বাসায় থাকে।One prayer you can realistically keep. The app suggests one that fits your day, often Maghrib, when most people are already home.

  2. ওটাকে অভ্যাস বানাওLet it settle

    যতদিন না ওটা অভ্যাস হচ্ছে, রিমাইন্ডার আর পরামর্শ ওই নামাজটা নিয়েই থাকে। এর বাইরে যা পড়বে, সেটা তো বোনাস।Reminders and coaching stay on that one prayer until it holds steady. Anything else you pray is a bonus.

  3. পরেরটা যোগ করোAdd the next one

    ওটা নিয়মিত হয়ে গেলে অ্যাপ পরের নামাজটা সাজেস্ট করে। কোনো তাড়া নেই, একটু সময় লাগলেও সমস্যা নেই।Once it holds, the coach suggests a second. There's no deadline, and nothing bad happens if it takes a while.

Journey screen: growing, one prayer at a time
তিন সপ্তাহ পরThree weeks inমাগরিব এখন নিয়মিত। এবার ফজরের পালা।Maghrib is steady now. Fajr is next.
প্রতিদিন যেভাবে কাজ করেA day with DeenStep

নামাজ শেষে কয়েক সেকেন্ডই যথেষ্ট।Built around the few seconds after you pray.

অ্যাপ খোলো, একটা ট্যাপ দাও, ব্যস। বেশিরভাগ দিন এক মিনিটও লাগবে না। আমরা এটাই চেয়েছি।Open, tap, done. Most days you'll spend less than a minute in the app, and that's the point.

০১ · নামাজের হিসাব01 · Log

নামাজ পড়ে একটা ট্যাপ। ব্যস।Tap a bead. That's it.

“সময়মতো পড়েছি”, “পরে পড়েছি” নাকি “এবার পড়া হয়নি”, যেটা সত্যি সেটাই বেছে নাও। চাইলে জামাতে পড়েছ কি না আর মন কেমন ছিল, সেটাও রাখতে পারো। কোনো নামাজ মিস হলে সেটা শুধু খালি থাকে। কোনো লাল দাগ নেই, ক্রস চিহ্নও নেই।Prayed on time, prayed later, or didn't manage this time: three honest answers, plus jamaah and an optional mood. A missed prayer is just an empty bead. It's never drawn in red and never crossed out.

  • অ্যাপ না খুলেই হোম স্ক্রিনের উইজেট থেকে মার্ক করা যায়Log straight from the home-screen widget without opening the app
  • যেসব দিন নামাজ পড়তে হয় না, সেগুলো পুরোপুরি গোপন থাকে, মিস হিসেবে ধরা হয় নাExcused days stay completely private and never count as missed
Logging a prayer
০২ · রিমাইন্ডার02 · Nudge

তোমার রুটিন বুঝে রিমাইন্ডার।A next step that fits your actual day.

হোম স্ক্রিনে দেখবে পরের নামাজ কখন, আর ছোট্ট একটা পরামর্শ। কোনো রিমাইন্ডার বারবার ইগনোর করলে অ্যাপ আরও বেশি নোটিফিকেশন দেয় না, বরং কমিয়ে দেয়। আর একবার জিজ্ঞেস করে নেয়, সময়টা বদলাতে চাও কি না।Home shows the next prayer and one small suggestion from the coach. If you keep ignoring a reminder, you get fewer of them, not more, and the app asks once whether the timing should change.

  • তোমার জেলার নামাজের সময় ফোনেই হিসাব হয়, ইন্টারনেট লাগে না। আসরের সময় ডিফল্টভাবে হানাফি মতেPrayer times for your district are worked out on your phone, with Hanafi Asr by default
  • রাতে ঘুমের সময় কোনো নোটিফিকেশন আসে না। শুধু ফজরের অ্যালার্ম চালু করলে সেটা বাজবেQuiet late at night: no coaching nudges while you sleep, unless you turn on a Fajr alarm
Home screen
০৩ · শেখা03 · Learn

প্রতিদিন একটা ছোট্ট শিক্ষা, রেফারেন্সসহ।One lesson a day, with its source.

প্রতিদিন একটা আয়াত বা হাদীস, আরবির সাথে বাংলা বা ইংরেজি অনুবাদ। নিচেই লেখা থাকে কোথা থেকে নেওয়া: সূরা ও আয়াত নম্বর, অথবা হাদীসের বই, নম্বর আর হাদীসটা সহীহ না হাসান। অনুবাদকের নামও থাকে।A short ayah or hadith in Arabic, with a Bangla or English translation. The reference sits right underneath: surah and ayah, or collection, number and grade, plus the translator.

  • সেভ করো, শেয়ার করো বা ছবি হিসেবে রেখে দাওSave it, share it, or keep it as an image
  • কোথাও ভুল চোখে পড়লে কার্ড থেকেই আমাদের জানাতে পারোSomething look wrong? Report it right from the card
Today's lesson card
০৪ · সপ্তাহের হিসাব04 · Look back

পুরো সপ্তাহ এক নজরে।Your week, as a string of beads.

সপ্তাহে একবার অ্যাপ দেখায় কোন দিন কোন নামাজ পড়েছ, কোথায় ভালো করেছ, আর সামনের সপ্তাহে কী একটু চেষ্টা করা যায়। চাইলে নিজের জন্য দুই লাইন লিখেও রাখতে পারো।Once a week the app lays out your prayers as beads, points out what went well, and offers one small idea for the week ahead. You can add a private line about how it went.

  • ভালো কিছু করলে ছোট্ট একটা অভিনন্দন, যেমন জামাতে প্রথম ১০ ওয়াক্ত নামাজMilestones for real effort, like your first 10 prayers in jamaah
Weekly reflection
Mood cards
মন খারাপের দিনগুলোর জন্যFor the heavy days

কিছু দিন রিমাইন্ডারের চেয়ে একটু ভরসা বেশি দরকার।Some days you don't need a reminder. You need a little comfort.

আজ তোমার মন কেমন, সেটা বেছে নাও। ঠিক সেই সময়ের জন্য বাছাই করা একটা আয়াত আর একটা হাদীস দেখতে পাবে।Tell the app how you're feeling, and it opens an ayah and a hadith chosen for exactly that.

তুমি কী বেছে নিলে, সেটা শুধু তোমার ফোনেই থাকে। কোথাও পাঠানো হয় না।What you pick is known only to this phone. It's never sent anywhere.

বাংলা + English

এমন বাংলা, যেভাবে আমরা কথা বলি।Bangla that sounds like a person.

পুরো অ্যাপ বাংলা বা ইংরেজি, যেটায় চাও সেটায় চালাতে পারো। চাইলে সংখ্যাও বাংলায় দেখাবে। আর বাংলাটা বইয়ের ভাষার মতো কঠিন না, সহজ আর আপন, যেভাবে আমরা প্রতিদিন কথা বলি।The whole app works in Bangla or English, with Bangla numerals if you like them. And the Bangla is written the way people actually talk: warm and plain, not a stiff textbook translation.

DeenStep home screen in Bangla
বাংলাএক এক করে বাড়ছে। এরপর মাগরিব।নামাজ নিয়ে একটু জানতে চাইছি। যেকোনো উত্তরই ঠিক আছে।
DeenStep home screen in English
EnglishGrowing one prayer at a time. Maghrib is up next.Just checking on Fajr. Any answer is fine.
আরও যা যা পাবেAlso inside

দরকারি সবকিছু, এক অ্যাপেই।Everything else you'd reach for, in the same calm style.

কুরআনThe Qur'an

বাংলা আর ইংরেজি অনুবাদসহ পুরো কুরআন। ছয়জন কারীর তিলাওয়াত আয়াত ধরে ধরে শুনতে পারবে। বুকমার্ক করা যায়, আর নেট ছাড়া শোনার জন্য ডাউনলোডও করে রাখা যায়।The full Qur'an with Bangla and English translations. Six reciters, ayah-by-ayah playback, bookmarks, and offline downloads.

প্রতিটা মুহূর্তের দোয়াDu'a for the moment

ঘুম থেকে উঠে, ঘুমানোর আগে, সফরে, দুশ্চিন্তায় বা অসুখে, কখন কোন দোয়া পড়বে, সব এক জায়গায় পাবে।Waking up, before sleep, travel, worry, illness. The authentic du'a for wherever you are, one tap away.

তাসবীহ কাউন্টারTasbih counter

বড় একটা গোল বাটনে ট্যাপ করে গুনতে থাকো। ৩৩, ৯৯ বা ১০০ বারের রাউন্ড, প্রতি ট্যাপে হালকা ভাইব্রেশন, আর আজ মোট কত হলো তার হিসাব।One big circle to tap, rounds of 33, 99 or 100, a gentle buzz on each count, and today's total.

১২,২২৭12,227

কাছের মসজিদ আর জামাতের সময়Nearby mosques and jamaat times

সবচেয়ে কাছের মসজিদ আগে দেখায়, এক ট্যাপে ম্যাপে রাস্তা। কোন মসজিদে কখন জামাত, সেটা ব্যবহারকারীরা মিলে আপডেট রাখে।Mosques from OpenStreetMap, nearest first, with directions in one tap. Jamaat times are kept up to date by the community.

রমজান মোডRamadan mode

রমজানের দুই দিন আগে নিজে থেকেই চালু হয়। সেহরি আর ইফতারের কাউন্টডাউন, রোজার হিসাব, সাথে তারাবি আর কুরআন খতমের হিসাবও রাখা যায়।Turns itself on two days before Ramadan: suhoor and iftar countdowns, a fasting log, and your taraweeh and khatm progress.

হিফজHifz

একটা একটা করে সূরা মুখস্থ করো। কখন কোনটা রিভিশন দিতে হবে, অ্যাপ মনে করিয়ে দেয়, যাতে মুখস্থটা ভুলে না যাও।Memorise surah by surah, with revision spaced out so what you learn actually stays.

হোম স্ক্রিন উইজেটHome-screen widget

পরের নামাজ কখন আর আজ কোনগুলো পড়া হলো, হোম স্ক্রিনেই দেখা যায়। ওখান থেকেই ট্যাপ করে মার্ক করতে পারো।The next prayer and today's beads, right on your home screen. Tap one to log it.

হিজরি ক্যালেন্ডারHijri calendar

ইংরেজি তারিখের পাশেই হিজরি তারিখ। বিশেষ দিনগুলোর আগের সন্ধ্যায় চাইলে রিমাইন্ডার পাবে।Hijri dates next to the regular ones, with an optional reminder the evening before important days.

ব্যক্তিগত ডায়েরিPrivate journal

মনের কথা লিখে রাখো। লেখাগুলো এনক্রিপ্ট করা থাকে, আর থাকে শুধু তোমার ফোনে।Write down what's on your mind. It's encrypted and kept only on this phone.

A lesson card with its reference shown under the translation
সবসময় রেফারেন্সসহReference, always
আয়াত আর হাদীস কোথা থেকে আসেWhere the words come from

রেফারেন্স ছাড়া কিছুই অ্যাপে রাখা হয় না।If we can't source it, it isn't in the app.

কুরআন-হাদীসের ব্যাপারে ভুলের কোনো সুযোগ নেই। তাই আমরা কয়েকটা কড়া নিয়ম মেনে চলি।Getting this wrong isn't a small bug. So the rules are strict, and a little boring. Here they are.

নিয়ম ১Rule 1

হুবহু কপি, নিজে থেকে লেখা নাCopied, never retyped

আরবি আর অনুবাদ হুবহু নেওয়া হয় Quran.com আর পরিচিত হাদীস ডেটাবেস থেকে। কেউ মুখস্থ থেকে বা নিজে টাইপ করে কোনো আয়াত বা হাদীস লেখে না।Arabic and translations are fetched word for word from Quran.com and established hadith datasets. Nobody on the team types scripture from memory.

নিয়ম ২Rule 2

দুর্বল হাদীস রাখা হয় নাWeak hadith are filtered out

শুধু বুখারী আর মুসলিম থেকে, আর আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ থেকে সেই হাদীসগুলো, যেগুলোকে আলবানী সহীহ বা হাসান বলেছেন। দুর্বল, জাল বা যাচাই না করা কোনো হাদীস রাখা হয় না।Only Bukhari and Muslim, or the four Sunan where Al-Albani graded the narration sahih or hasan. Weak, fabricated and ungraded narrations never get in.

নিয়ম ৩Rule 3

রেফারেন্স সবসময় চোখের সামনেThe reference is always on screen

সূরা আর আয়াত নম্বর, অথবা হাদীসের বই, নম্বর আর মান, সাথে অনুবাদকের নাম। সব কার্ডেই লেখা থাকে, খুঁজতে হয় না।Surah and ayah, or collection, number and grade, plus the translator's name. It's never tucked away behind a tap.

নিয়ম ৪Rule 4

অ্যাপ উৎসাহ দেয়, ফতোয়া দেয় নাThe coach encourages. It doesn't rule.

অ্যাপের নিজের কথাগুলো শুধু উৎসাহ দেওয়ার জন্য, সেখানে কোনো আয়াত, হাদীস বা মাসআলা থাকে না। মাসআলার কোনো প্রশ্ন এলে আমরা আন্দাজে কিছু ঠিক করি না, আলেমদের জিজ্ঞেস করার জন্য রেখে দিই।Coach messages are ours, and they never contain scripture or rulings. Fiqh questions go on a list for scholars instead of being guessed.

প্রাইভেসিPrivacy

তোমার ইবাদতের হিসাব শুধু তোমার।What you pray is private. It stays that way.

কে কখন নামাজ পড়ল, এটা খুবই ব্যক্তিগত ব্যাপার। তাই অ্যাপ চালাতে অ্যাকাউন্ট লাগে না, আর সবচেয়ে ব্যক্তিগত তথ্যগুলো কখনো তোমার ফোনের বাইরে যায় না।A record of someone's worship is about as personal as data gets. So the app works without an account, and the most sensitive things never leave your phone at all.

অ্যাকাউন্ট লাগে নাNo account, no login wall

ইনস্টল করেই শুরু করতে পারো। ইন্টারনেট ছাড়াও সব চলে।Install it and start. Everything works offline.

চাইলে ব্যাকআপ রাখোSync only if you want it

ফোন বদলালেও যেন হিসাব হারিয়ে না যায়, সেজন্য চাইলে সাইন ইন করতে পারো। তোমার তথ্য এর বাইরে আর কোনো কাজে লাগানো হয় না।Sign in to keep your history when you change phones. It's used for that and nothing else.

কিছু তথ্য কখনোই বাইরে যায় নাSome things never leave

যেসব দিন নামাজ পড়তে হয় না, তোমার ডায়েরি আর GPS লোকেশন, এগুলো কখনো কোথাও পাঠানো হয় না।Excused days, your journal and your GPS location are never synced, not even in aggregate.

কোনো অ্যাড নেই, ট্র্যাকিং নেইNo ads. No analytics.

অ্যাপে কোনো বিজ্ঞাপন নেই। তুমি কখন কী পড়ছ, সেটা কেউ ট্র্যাক করে না।No ad SDKs and no analytics. Nobody tracks what you pray.

অ্যান্ড্রয়েডের জন্যFor Android

একটা নামাজ দিয়ে আজই শুরু করো।Pick one prayer. Start today.

অ্যাপ ইনস্টল করো, তোমার মূল নামাজটা বেছে নাও, তারপর প্রথম নামাজটা মার্ক করো। সব মিলিয়ে দুই মিনিটও লাগবে না।Install it, choose your anchor prayer, and tap your first bead. It takes about two minutes.

APK ডাউনলোড করোDownload the APK
ভার্সন ০.১.১Version 0.1.1 ৬.৭ MB6.7 MB অ্যান্ড্রয়েড ৮.০+Android 8.0+ ফ্রিFree

SHA-256: 38e0179cea61cd499a70621846ba395244c5bd31a090ecf59283510e2f1395d1

কীভাবে ইনস্টল করবেInstalling it

  1. APK ডাউনলোড করোDownload the APKফোনের ব্রাউজার থেকে উপরের বাটনে ট্যাপ করো।Tap the button in your phone's browser.
  2. ইনস্টলের অনুমতি দাওAllow the installপ্রথমবার ফোন জিজ্ঞেস করতে পারে, “Install unknown apps” অনুমতি দেবে কি না। Allow দিয়ে দাও।The first time, your browser may ask to "install unknown apps". Say yes.
  3. অ্যাপ খুলে শুরু করোOpen it and beginতোমার জেলা আর একটা নামাজ বেছে নাও। ব্যস, হয়ে গেল।Choose your district and one prayer. That's all.

Xiaomi, Samsung, Realme, Oppo বা Vivo ফোন ব্যবহার করো? রিমাইন্ডার যেন ঠিক সময়ে আসে, সেজন্য DeenStep-এর ব্যাটারি সেভার বন্ধ করে দিয়ো। কীভাবে করতে হয়, অ্যাপই দেখিয়ে দেবে।On Xiaomi, Samsung, Realme, Oppo or Vivo? Turn off battery optimisation for DeenStep so reminders arrive on time. The app walks you through it.